অটোমেটেড চালানের মাধ্যমে রাজস্ব আদায়ে বাংলাদেশ ব্যাংক-ডাচ্-বাংলা ব্যাংক চুক্তি

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:০৯| আপডেট : ০৭ সেপ্টেম্বর ২০২১, ১৮:৩৭
অ- অ+

অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে সরকারি রাজস্ব/কর পরিশোধের লক্ষ্য বাংলাদেশ ব্যাংক ও ডাচ্-বাংলা ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংকের একাউন্টস এবং বাজেট বিভাগের জেনারেল ম্যানেজার মোঃ ফোরকান হোসাইন এবং ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিইও আবুল কাশেম মোঃ শিরিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আহমেদ জামাল উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এই চুক্তির ফলে ডাচ-বাংলা ব্যাংকের যেকোন শাখা থেকে অটোমেটেড চালান সিস্টেমের মাধ্যমে রাজস্ব/কর সহজেই পরিশোধ করা যাবে।এছাড়া ব্যাংকের নেক্সাস গেটওয়ের মাধ্যমেও এই সেবাটি পাওয়া যাবে।

(ঢাকাটাইমস/৭ সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামলার আশঙ্কায় ব্রিটিশ বিমানঘাঁটি ছাড়ল মার্কিন বোমারু বিমান
সবার জন্য নিরাপদ, টেকসই ও মর্যাদাপূর্ণ বাসস্থান নিশ্চিত করবে সরকার: প্রধানমন্ত্রী
পে স্কেলে আইবাস++-এ ‘পে ফিক্সেশন’ যেভাবে করবেন
দেশের বাজারে কমলো স্বর্ণের দাম