বাতাসের মাধ্যমে ছড়াচ্ছে করোনা: গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২১ সেপ্টেম্বর ২০২১, ১৬:৩২
অ- অ+
ছবি: সংগৃহীত

বাতাসের মাধ্যমেই সবচেয়ে দ্রুত ছড়াচ্ছে সংক্রামক ভাইরাস করোনার বিভিন্ন ভ্যারিয়ান্ট। ফলে আঁটোসাঁটোভাবে মাস্ক পরা এবং বদ্ধ পরিবেশ এড়িয়ে হাওয়া চলাচলের সুব্যবস্থা করা ছাড়া এই সঙ্কট এড়ানো সম্ভব নয়। যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ের এক সাম্প্রতিক পর্যালোচনায় উঠে এসেছে এমনটাই। খবর আনন্দবাজারের।

ওই গবেষণায় অনুযায়ী, সংক্রমিতদের ছাড়া প্রত্যেকটি নিঃশ্বাসে সংক্রামক ভাইরাস ছড়িয়ে পড়ে বাতাসে। ভাইরাসের মূল ভ্যারিয়ান্টের তুলনায় আলফা ভ্যারিয়ান্টে আক্রান্তদের ক্ষেত্রে এই মাত্রা ৪৩ থেকে ১০০ গুণ বেশি। ‘ক্লিনিক্যাল ইনফেকসাস ডিজিজেস’ নামে পত্রিকায় প্রকাশিত এই রিপোর্ট আরও জানাচ্ছে, সার্জিক্যাল মাস্ক এবং ঢিলাঢালা পোশাক পরলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমে। গবেষণাটি মূলত আলফা ভ্যারিয়ান্টকে নজরে রেখে করা হলেও সম্প্রতি আতঙ্ক ছড়ানো ডেল্টা স্ট্রেনের ক্ষেত্রেও এই নিরীক্ষণ কার্যকর বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা।

পাঁচ থেকে এগারো বছর বয়সীদের ক্ষেত্রে তাদের টিকা সম্পূর্ণ নিরাপদ এবং কোভিড সংক্রমণের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতাও গড়ে তুলতে সক্ষম। ট্রায়ালে এমনটাই উঠে এসেছে বলে সোমবার এক বিবৃতি দিয়ে জানিয়েছে আমেরিকান প্রতিষেধক প্রস্তুতকারী সংস্থা ফাইজার। এর ভিত্তিতে খুব দ্রুত তারা কর্তৃপক্ষের কাছে টিকাটি ওই বয়সসীমার ক্ষেত্রে ব্যবহারের অনুমতির আবেদন জানাবে বলেই জানা গেছে।

বায়োএনটেকের তৈরি ফাইজার সংস্থার এই টিকাটি বর্তমানে ১২ বছর এবং তার ঊর্ধ্বদের দেওয়া হচ্ছে যুক্তরাষ্ট্রে। তবে ৫-১১ বছর বয়সীদের জন্য টিকার ডোজের মাত্রা খানিকটা কম থাকবে বলেই ফাইজার সূত্রে খবর। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ এবং যুক্তরাষ্ট্র, দুই জায়গাতেই এই টিকা ব্যবহারের অনুমোদনের জন্য আবেদন জানানো হবে বলে জানিয়েছে সংস্থাটি।

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মাদক অপরাধের বিচার দ্রুত করতে ২২টি ট্রাইব্যুনাল গঠন
কারখানায় হাতে-কলমে শেখাচ্ছে বাপা, প্রশিক্ষণ ছড়িয়েছে দেশজুড়ে
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, যানজট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা