টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল মা-মেয়ের

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ২৩ অক্টোবর ২০২১, ১০:০৯| আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১০:১১
অ- অ+

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে। একই দুর্ঘটনায় আহত হয়েছেন বাবা ও ছেলে।

শুক্রবার সন্ধ্যার পর টাঙ্গাইল সদর উপজেলার হাতিলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মা সারা মনি (২৮) ও তার পাঁচ বছরের মেয়ে। এছাড়া বাবা আজগর আলী ও ছেলে আব্দুল্লাহ আহত হয়েছেন। তারা টাঙ্গাইলের বাসাইল উপজেলার সোনালিয়া এলাকার বাসিন্দা।

জানা যায়, আজগর আলী তার স্ত্রী ও ছেলে-মেয়েকে নিয়ে মোটরসাইকেলে টাঙ্গাইলের কোদালিয়া যাচ্ছিলেন। এসময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা ও মেয়ে নিহত হয়।

স্থানীয়রা আহত অবস্থায় আজগর আলী ও আব্দুল্লাহকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। এ সময় উন্নত চিকিৎসার জন্য আজগর আলীকে ঢাকায় পাঠানো হয়।

টাঙ্গাইলের ঘারিন্দা স্টেশন মাস্টার মো. সোহেল খান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ আসার আগেই স্বজনরা লাশ নিয়ে গেছেন।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আদ-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু: হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি
ডিবি উত্তরা বিভাগের ডিসি হলেন ইলিয়াস কবির
ঢাকার সড়কে এআই নজরদারিতে এক মাসে ৬৭২ মামলা, মোট জরিমানা প্রায় ৯ কোটি
হাদি হত্যাকাণ্ড নিয়ে মন্তব্যের জেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা