ব্লক মার্কেটে ১২ কোটি টাকার লেনদেন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ ডিসেম্বর ২০২১, ১৬:২৫
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রবিবার ব্লক মার্কেটে মোট ২৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২৭ লাখ ৭২ হাজার ৬৩০ টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ২১ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৪ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ। কোম্পানিটি ১ কোটি ৫২ লাখ টাকার শেয়ার লেনদেন করে।

তালিকার তৃতীয় স্থানে থাকা আল-হাজ্ব টেক্সটাইল ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসইতে ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হলো- আমরা নেট, এসিআই, আনোয়ার গ্যালভানাইজিং, এশিয়া ইন্স্যুরেন্স, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, এক্সিম ব্যাংক, ফার্স্ট ফিন্যান্স, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, গোল্ডেন সন, হামিদ ফেব্রিক্স, ইনডেক্স অ্যাগ্রো, কেপিসিএল, মাইডাস ফাইন্যান্স, নিউ লাইন ক্লোথিংস, ওয়ান ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, পেনিনসুলা, পাওয়ার গ্রীড, সোস্যাল ইসলামী ব্যাংক, সোনালী পেপার, উত্তরা ব্যাংক ও উত্তরা ফিন্যান্স লিমিটেড।

(ঢাকাটাইমস/৫ডিসেম্বর/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বার-হোটেলে অনিয়মের বিরুদ্ধে এনবিআরের অভিযান চলবে, একদিনে চার প্রতিষ্ঠান থেকে যা যা জব্দ হলো
সব ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ডের’ আওতায় আনার উদ্যোগ
রামপালে দুই ইউনিটে রেকর্ড ১,৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন
সালাম দেওয়া সেই পথশিশুদের দুপুরে খাওয়ালেন প্রধানমন্ত্রী