বাবার দ্বিতীয় বিয়ে মানতে পারেননি সালমান

বিনোদন ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩:৩৪| আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৩:৩৮
অ- অ+

বলিউডের অন্যান্য তারকাদের মতোই নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের থেকে হামেশা দূরে রাখতে পছন্দ করেন সালমান খান। বেশিরভাগ অনুষ্ঠানে অভিনেতাকে নিজের কাজ সম্পর্কে বলতে দেখা যায়। পরিবার সম্পর্কে খুব কমই কথা বলেন তিনি। মা সালমা খানকে অত্যন্ত ভালোবাসেন সালমান। এমনকি নিজের মাকে সাপোর্ট সিস্টেম বলে থাকেন তিনি।

ফিল্মফেয়ারকে দেওয়া পুরনো এক সাক্ষাৎকারে সালমান বলেছিলেন, তার বাবা সেলিম খান যখন দ্বিতীয়বার বিয়ে করেছিলেন, তখন মা সালমা খান খুব কষ্ট পেয়েছিলেন। অভিনেতা তার বাবার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। প্রযোজক সেলিম খান এবং সালমা খানের চার সন্তান।

১৯৮১ সালে অভিনেত্রী হেলেনের সঙ্গে নিকাহ করেন সেলিম খান। কোনো বিতর্ক বা চর্চা ছাড়াই স্বামীর দ্বিতীয় বিয়ে মেনে নিয়েছিলেন সালমানের মা সালমা খান।

বাবার দ্বিতীয় বিয়ে সম্পর্কে বলতে গিয়ে সালমান জানিয়েছিলেন, বাবা সেলিমের জন্য তার মায়ের অপেক্ষা করার বিষয়টিকে তিনি ঘৃণা করতেন। মাকে অসুখী দেখে মোটেই খুশি ছিলেন না সালমান। যদিও বাবা সেলিম নাকি বলেছিলেন, তিনি সর্বদা সালমার পাশে থাকবেন এবং তাকে ভালোবাসবেন।

সালমান বলেছিলেন, ‘মাকে অসুখী দেখাটা আমার সহ্য হচ্ছিল না। বাবার দ্বিতীয়বার বিয়ে করার সিদ্ধান্তে তিনি অনেক কষ্ট পেয়েছিলেন। আমি এটা ঘৃণা করতাম, যখন সে তার বাড়িতে ফেরার জন্য অপেক্ষা করত। তারপর ধীরে ধীরে মা মেনে নিতে শুরু করলেন। বাবা আমাদের ব্যাখ্যা করেছিলেন, তিনি এখনও মাকে ভালোবাসেন এবং তিনি সবসময় পাশে থাকবেন। আমার বয়স তখন প্রায় ১০ এবং হেলেন আন্টিকে সত্যিই মেনে নিতে আমাদের বেশ কিছুটা সময় লেগেছিল। আজ সে আমাদের পরিবারের একটি অংশ।’

সেই সাক্ষাৎকারেই সালমান ফাঁস করেছিলেন, তিনি ‘মায়ের ছেলে’। তার জীবনে মা-ই সব থেকে সেরা উপহার।

ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এএইচ

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4