সেনাপ্রধানের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:৪৬
অ- অ+

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান (Yousuf S. Y. Ramadan) সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বুধবার ঢাকা সেনা সদরদপ্তরে তিনি সাক্ষাৎ করতে আসেন।

সন্ধ্যায় আন্তঃবাহিনী বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তারা সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময় করেন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যে বিদ্যমান সুসম্পর্ক ও ভবিষ্যৎ অগ্রগতির বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় সেনাপ্রধান তার সঙ্গে সাক্ষাতের জন্য ফিলিস্তিনের রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, ফিলিস্তিনের সাতজন ক্যাডেট বাংলাদেশ মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন, যারা আগামী ১২ ডিসেম্বর কমিশন লাভ করবেন।

(ঢাকাটাইমস/০৮ডিসেম্বর/এসএস/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শহিদ তিন বাংলাদেশি শান্তিরক্ষীর শাহাদাত বার্ষিকী পালিত
লালবাগে যুব মহিলা লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শারমিন গ্রেপ্তার
শাহজালালে মালয়েশিয়ান যাত্রীর শরীরে মিলল সাড়ে ৪ কেজি সোনা
ফেনীতে ট্রাকের ধাক্কায় এসআরবি কর্মকর্তা নিহত