নোয়াখালীতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে ব্যালট পেপারে সিল

নোয়াখালী প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৬ ডিসেম্বর ২০২১, ১৭:৫৫| আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৭:৫৭
অ- অ+

ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে নোয়াখালীর সদর ও কবিরহাট উপজেলার ১৬টি ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন চলার সময়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে ভোটের তিনটি ব্যালট পেপার ভাইরাল হয়। যাতে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চেয়ে লেখা ও সিল মারা ছিল। রবিবার বিকাল ৩টার দিকে এমন তিনটি ব্যালট পেপারের ছবি এসে পৌঁছায় গণমাধ্যমকর্মীদের কাছে।

জানা গেছে, সকাল ৮টা থেকে জেলার কবিরহাট উপজেলার ৭টি ইউনিয়নের ৬৬টি কেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। সকাল থেকে ভোটারদের ব্যাপক উপস্থিতিতে চলে ভোট গ্রহণ। প্রতিটি কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। বিকালে সামাজিক যোগাযোগের মাধ্যমে চেয়ারম্যান প্রার্থীদের তিনটি ব্যালট পেপার ভাইরাল হয় যার মধ্যে সুন্দলপুর ইউনিয়নের একটিতে লেখা ছিল ‘খালেদা জিয়ার মুক্তি চাই’নরোত্তমপুর ইউনিয়নের দ্বিতীয়টিতে ছিল ‘বেগম জিয়ার মুক্তি চাই’এবং তৃতীয়টিতে কবিরহাট উপজেলা ছাত্রদলের একটি সিলে লেখা ছিল ‘খালেদা জিয়ার মুক্তি চাই’।

এ বিষয়ে জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে সারাদেশে আমাদের দলের নেতাকর্মীরা আন্দোলন করছে। অতি উৎসাহী বা আবেগী আমাদের কোন নেতা-কর্মী এ কাজ করেছে বলে মনে হচ্ছে। এর আগেও কয়েকটি নির্বাচনে এমন ঘটনা ঘটেছে।

(ঢাকাটাইমস/২৬ডিসেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4