গাইবান্ধায় সেনাবাহিনীর ভুয়া ক্যাপ্টেন গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ জানুয়ারি ২০২২, ১৯:৩৩
অ- অ+

গাইবান্ধার সাদুল্লাপুরে ভুয়া সেনা ক্যাপ্টেন পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আব্দুর রাজ্জাক নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার তৌহিদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ সুপার জানান, আব্দুর রাজ্জাক সেনা ক্যাপ্টেন সাগর নামে পরিচয় দিয়ে বিভিন্ন সময় হোয়াটসআপ, ভাইবার ও ইমোসহ সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলে দীর্ঘদিন থেকে প্রতারণা করে আসছিল।

সম্প্রতি গোবিন্দগঞ্জের নজরুল ইসলাম প্রধানের জর্ডান প্রবাসী কন্যা উম্মে জাহানের সাথে ভুয়া ক্যাপ্টেন সাগরের সামাজিক যোগাযোগমাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের পর থেকে সব সময় ফোনে কথা বলতেন তারা। এক পর্য়ায়ে উম্মে জাহানের ভাইকে চাকরি দেয়ার কথা বলে তিন লাখ আশি হাজার টাকা হাতিয়ে নেয় সাগর। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে গোবিন্দগঞ্জ থানায় উম্মে জাহানের বাবা ডিজিটাল নিরাপত্তা আইনে একটি প্রতারণার মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।

(ঢাকাটাইমস/২০জানুয়ারি/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বীর মুক্তিযোদ্ধাকে অসম্মানজনক ও অবমাননাকর শব্দ চয়নের প্রতিবাদ জামায়াতের
বাগেরহাটে নসিমন-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
হাসিনার নামে মামলা করায় বরখাস্তের ১৫ বছর পর চাকরি ফিরে পেলেন দুদক কর্মকর্তা
কুমিল্লায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু