সাপ্তাহিক দাম বৃদ্ধির শীর্ষে ফার্মা এইড

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জানুয়ারি ২০২২, ১৪:৫৭
অ- অ+

বিদায়ী সপ্তাহে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বাড়ার শীর্ষে রয়েছে ফার্মা এইডস লিমিটেড। সপ্তাহজুড়ে শেয়ারটির দর ২৬.৩৬ শতাংশ বেড়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সপ্তাহিক বাজার পর্যালোচনা করে এ তথ্য পাওয়া যায়।

তথ্যমতে, আলোচ্য সপ্তাহে শেয়ারটি সর্বমোট ৭১ কোটি ৩৮ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১৪ কোটি ২৭ লাখ ৭৭ হাজার টাকা।

দাম বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে ফু-ওয়াং ফুডস লিমিটেড। গত সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৩ দশমিক ৮৬ শতাংশ।

সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ১১৩ কোটি ৫ লাখ ৫৫ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২২ কোটি ৬১ লাখ ১১ হাজার টাকা।

বৃদ্ধির তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্লোবাল হেভি কেমিক্যাল লিমিটেড। সপ্তাহে শেয়ারটির সর্বচ্চো দর বেড়েছে ২৩ দশমিক ৬২ শতাংশ। সপ্তাহজুড়ে শেয়ারটি সর্বমোট ২ কোটি ৩২ লাখ ১৪ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৪৬ লাখ ৪২ হাজার টাকা।

বিদায়ী সপ্তাহে দাম বৃদ্ধির তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো- শমরিতা হসপিটাল, দেশ গার্মেন্টস, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ইয়াকিন পলিমার, ওরিয়ন ইনফিউশন, জেমিনি সী ফুড, এসিআই ফরমুলেশন লিমিটেড।

(ঢাকাটাইমস/২২জানুয়ারি/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আবারও নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা, আহত ২
মোহাম্মদপুরে ব্যবসায়ী পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ৭
শনির আখরায় ৬ হাজার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার
প্রক্সি পরীক্ষায় সরকারি চাকরি, ৪৫তম বিসিএসে সুপারিশপ্রাপ্তসহ গ্রেপ্তার ৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা