বাংলাদেশ প্রিমিয়ার লিগে লম্বা বিরতি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ মে ২০২২, ২০:৪৪
অ- অ+

চট্টগ্রাম আবাহনী ও স্বাধীনতা ক্রীড়া সংঘ এবং উত্তর বারিধারা ক্লাব ও মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রের ম্যাচ দিয়ে শুক্রবার শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১৫তম রাউন্ড। এই রাউন্ডের পর শনিবার থেকে লম্বা বিরতিতে যাচ্ছে ঘরোয়া ফুটবলের সবচেয়ে মর্যাদার এই আসর।

বৌদ্ধ পূর্ণিমা, জাতীয় ফুটবল দলের ক্যাম্প, বসুন্ধরা কিংসের এএফসি কাপ, জাতীয় দলের ফিফা প্রীতি ম্যাচ এবং এশিয়ান কাপ ফুটবলের বাছাইপর্বের জন্য আপাতত বন্ধ রাখা হচ্ছে বাংলাদেশ।

উল্লেখ্য, এখন পর্যন্ত পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। ১৫ ম্যাচে তাদের সংগ্রহ ৩৮ পয়েন্ট। সমান ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে অবস্থান করছে ঢাকা আবাহনী। আর ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে শেখ জামাল ও ২৭ পয়েন্ট নিয়ে চারে অবস্থান করছে সাইফ স্পোর্টিং ক্লাব।

(ঢাকাটাইমস/১৩মে/এমএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্যাতন-সংগ্রামের গল্প তুলে ধরে ছাত্রদল নেতা বাসেতকে প্রশংসায় ভাসালেন জবি অধ্যাপক
দোল পূর্ণিমা আগামীকাল
এমপিওভুক্ত শিক্ষকদের বোনাস নিয়ে সুখবর দিল মাউশি
সোনালী ব্যাংকের চেয়ারম্যান মুসলিম চৌধুরীর পদত্যাগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা