উত্থানের একদিন পরই সূচকের পতন

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ মে ২০২২, ১৬:২৭
অ- অ+

মাত্র একদিন পর আবার পতনের মুখে পুঁজিবাজারে। আজ দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে টাকার অংকে লেনদেন কিছুটা বেড়েছে।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে মঙ্গলবার ৬৬০ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগেরদিন থেকে ১ কোটি ৯০ লাখ টাকা বেশি। গতকাল ডিএসইতে ৬৫৮ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বাজার পর্যালোচনায় দেখা যায়, ডিএসই প্রধান বা ডিএসইএক্স সূচক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২১১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬৭ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২৯৫ পয়েন্টে।

ডিএসইতে আজ ৩৭৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৫টির, কমেছে ২৭৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৩টির।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। মঙ্গলবার সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ১২৯ পয়েন্ট কমেছে। এদিন সিএসইতে ১৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/২৪মে/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডেঙ্গু রোধে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা চান প্রতিমন্ত্রী শাহে আলম
ডিএমপি কমিশনারের স্টাফ অফিসারের দায়িত্ব থেকে সরানো হলো মাসুদ রানাকে
ভারতকে ১৩৭ রানের লক্ষ্য দিল বাংলাদেশ
গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা