সূচকের বড় উত্থান, বেড়েছে লেনদেনও

অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ মে ২০২২, ১৬:২৫
অ- অ+

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৩৬৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৯৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৪৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৪২ টির, দর কমেছে ২৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১০টির।

আজ ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৮৩৩ কোটি ৬১ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ২৯৪ কোটি ৪৯ লাখ টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৫৩৯ কোটি ১২ লাখ টাকার।

দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ৩৬৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৬৪৭ পয়েন্টে।

রবিবার সিএসইতে হাত বদল হওয়া ২৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ২৩০টির, কমেছে ৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৪টির দর। সিএসইতে আজ ২১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

(ঢাকাটাইমস/২৯মে/এসকেএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সম্ভাবনাময় উদ্যোক্তাদের ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী
সুন্দরবনের কুখ্যাত ডাকাত ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ দস্যুর আত্মসমর্পণ
ঢাবিতে ‘জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
উত্তরার ছিনতাই চক্রের প্রশ্রয়দাতাদের তালিকা করেছে র‍্যাব, শিগগিরই অভিযান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা