দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০১ জুলাই ২০২২, ১৭:২৮
অ- অ+

আগামী ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের সব বিভাগে ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এসময় মাঝারি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার সকাল থেকেই গুড়িগুড়ি বৃষ্টির সঙ্গে মেঘাচ্ছন্ন ছিলো ঢাকার আকাশ। আগামী তিন দিন পর অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ শাহানাজ সুলতানা ঢাকাটাইমসকে বলেন, শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট ও রংপুর বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

এছাড়াও সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন শাহানাজ সুলতানা।

(ঢাকাটাইমস/১জুলাই/ওএফ/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারছেন না অলি আহমদ
সাতছড়ি জাতীয় উদ্যান থেকে ফের অস্ত্র উদ্ধার
বিদেশ থেকে নিয়ন্ত্রিত অনলাইন জুয়া সাইটের অ্যাডমিনসহ গ্রেপ্তার ২
৪০০ বছরের শ্যামসুন্দর মন্দির রক্ষায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উদ্যোগ, হবে বৈজ্ঞানিক প্রি-ডকুমেন্টেশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা