বুধবার গ্রামীণফোনের লেনদেন বন্ধ
অর্থনৈতিক প্রতিবেদক, ঢাকাটাইমস
প্রকাশিত : ০৮ আগস্ট ২০২২, ১৪:৫৯

দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি গ্রামীণফোন লিমিটেডের শেয়ার লেনদেন আগামী ১০ আগস্ট, বুধবার রেকর্ড ডেটের কারণে বন্ধ থাকবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, এর আগে কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন শুরু করেছিল। আজ কোম্পানিটির শেয়ার স্পট মা্র্কেটে লেনদেন শেষ হবে।
রেকর্ড ডেটের পর আগামী ১১ আগস্ট, বৃহস্পতিবার থেকে কোম্পানির লেনদেন চালু হবে।
(ঢাকাটাইমস/৮আগস্ট/এসকেএস)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










































