১০ ও ২০ টাকার নতুন নোট আসছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৬:৫৬
অ- অ+

১০ ও ২০ টাকা মূল্যমানের নতুন নোট বাজারে ছাড়ছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আব্দুর রউফ তালুকদারের স্বাক্ষর করা এসব নোট বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশন্স অ্যান্ড পাবলিকেশন্স বিভাগ।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে নতুন এ নোট দুটি ইস্যু করা হবে, যা পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও ইস্যু করা হবে।

কেন্দ্রীয় ব্যাংক জানায়, নতুন মুদ্রিত নোটের রং, আকৃতি, ডিজাইন ও সব নিরাপত্তা বৈশিষ্ট্য আগের মতো অপরিবর্তিত থাকবে। নতুন মুদ্রিত বর্ণিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ১০ টাকা ও ২০ টাকা মূল্যমানের অন্যান্য নোটও বৈধ নোট হিসেবে চালু থাকবে।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/ওএফ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গুগলের সঙ্গে বিরোধে জড়ানো সেই এআই গবেষক এবার পেলেন ‘বিকল্প নোবেল’
শ্রম অধিকার নিশ্চিতে প্যারালিগ্যাল দলের সনদ গ্রহণ
গাইবান্ধায় পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু
সোনারগাঁওয়ে সড়কের পাশে যুবকের মরদেহ উদ্ধার, বুকে ধারালো অস্ত্রের আঘাত