চেমন আরা তৈয়ব ফের মহিলা কমিশনের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৪:৪৮| আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২২, ১৫:০৫
অ- অ+

সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য বেগম চেমন আরা তৈয়ব পুনরায় জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান হিসেবে মনোনয়ন পেয়েছেন। বৃহস্পতিবার জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মহিলা সংস্থা আইন, ১৯৯১ অনুসারে জনস্বার্থে জারি করা এই আদেশ আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হবে। মনোনয়নের তারিখ থেকে চেয়ারম্যানের কার্যকাল পরবর্তী ২ বছরের জন্য বলবৎ থাকবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ আদেশ অবৈতনিক। মেয়াদ শেষ হওয়ার আগে সরকার ইচ্ছা করলে যেকোনো সময় এই মনোনয়ন বাতিল করতে পারবে। চেমন আরা তৈয়বও চাইলে যেকোনো সময় তার দায়িত্ব থেকে পদত্যাগ করতে পারবেন।

এর আগে ২০২০ সালের ২২ সেপ্টেম্বর জনপ্রসাশন মন্ত্রণালয় থেকে জারিকৃত এক প্রজ্ঞাপনের মাধ্যমে চেমন আরা তৈয়বকে জাতীয় মহিলা কমিশনের চেয়ারম্যান হিসেবে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

জাতীয় মহিলা কমিশনের তৎকালীন চেয়ারম্যান অধ্যাপক ও অ্যাডভোকেট মমতাজ বেগম বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ২০২০ সালের ১৬ মে মারা যান। তারই স্থলাভিষিক্ত হন চেমন আরা তৈয়ব।

২০০৮ সালে চেমন আরা তৈয়ব সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ছিলেন। ২০১৭ সালে তিনি চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন।

(ঢাকাটাইমস/১৫সেপ্টেম্বর/এএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্ষমতার জৌলুস নয়, মানুষের আস্থা
ইউপি নির্বাচন শুরু ১২ নভেম্বর, শেষ ২৭ মে
ঢাকাসহ দেশের ৮ অঞ্চলে গরমের মধ্যেই বৃষ্টি ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
সৌদি আরবের তায়েফসহ তিন শহরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, আহত ১৩