ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স: ব্যবস্থাপনা পরিচালক ও সিইওকে পরিচালনা পর্ষদের শুভেচ্ছা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জানুয়ারি ২০২৩, ২১:০৮
অ- অ+

ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে সদ্য যোগদানকৃত ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোঃ আপেল মাহমুদকে কোম্পানীর পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান ড. মো. ইব্রাহীম হোসেন খান।

বৃহস্পতিবার এ শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন কনসালট্যান্ট ড. মোঃ ফয়জুর রহমান ফারুকী, উপ-ব্যবস্থাপনা পরিচালক (অপারেশনস্) সামিরা ইউনুসসহ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে তিনি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এবং আলফা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এ ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী সমুহে তার প্রায় ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে।

তিনি চার্টার্ড ইন্স্যুরেন্স ইনিস্টিটিউট(ইউকে) থেকে ২০০৪ সালে Advance Diploma in Insurance (ACII) ডিগ্রি, মালয়েশিয়া ইনস্যুরেন্স ইনিস্টিটিউট হতে Graduate Diploma in Insurance (GDMII) এবং বাংলাদেশ ইন্স্যুরেন্স একাডেমি থেকে Diploma in Insurance (ABIA) সম্পন্ন করেছেন।

(ঢাকাটাইমস/০৫জানুয়ারি/এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাষ্ট্রযন্ত্রের সক্রিয় ভূমিকায় দ্রুত সময়ে রামিসা হত্যার সুবিচার হয়েছে: অ্যাটর্নি জেনারেল
বিশ্বকাপ সম্প্রচারে বিটিভির জন্য ৭২ কোটি টাকা ব্যয়ে মিডিয়া স্বত্ব ক্রয়
মৃত্যুদণ্ডের রায় শেষে বিচারক কেন কলমের নিব ভাঙেন
অপরাধ দমনে ভালো কাজের জন্য পুরস্কার ও গাফিলতিতে তিরস্কারের নীতি বহাল থাকবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা