জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে: এনপিপি চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ১৯:২০
অ- অ+

আগামী জাতীয় নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সমন্বয়ক শেখ ছালাউদ্দিন ছালু।

মঙ্গলবার বিকাল ৩টায় পুরানা পল্টন শরিফ কমপ্লেএক্সে শেখ শওকত হোসেন নিলু মিলনায়তনে জোটের সমন্বয় সভায় তিনি এ মন্তব্য করেন।

এনপিপি চেয়ারম্যান বলেন, দ্বাদশ সংসদ নির্বাচন নিয়ে বহুমুখী ষড়যন্ত্র, চক্রান্ত চলছে। দেশের কিছু নেতা দুবাই বসে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করছেন।

তিনি বলেন, ২০২৪ সালের জানুয়ারিতে সংবিধান অনুযায়ী জাতীয় সংসদ নির্বাচন হবে। সেই নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র বিকাশ মঞ্চ জোট হয়েছে।

তিনি আরও বলেন, বাংলাদেশ প্রতিটি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এখন ঊর্ধ্বমুখী। সামনে রমজান মাস আসছে যেন দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। এছাড়া সমন্বয়ের নামে গ্রাহক পর্যায়ে বিদ্যুৎতের দাম বৃদ্ধি না করারও আহ্বান জানাচ্ছি।

সমন্বয় সভায় আরো বক্তব্য রাখেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মহাসচিব মো. ইদ্রিস চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ বাবুল, ন্যাশনাল আওয়ামী পাটি-ন্যাপ ভাসানীর চেয়ারম্যান মো. আব্দুল হাই সরকার, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম প্রমুখ।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/পিআর/এসএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা