আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত পুলিশ কর্মকর্তাদের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের উপহার

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ২২:২৬
অ- অ+

রাজধানীর আদাবর এলাকায় চাপাতি ঠেকিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনার পর অভিযুক্তদের ধরতে রুদ্ধশ্বাস অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হন।

‎পুলিশ সূত্রে জানা যায়, ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে আদাবর থানা পুলিশ। পরে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করা হলে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় ছিনতাইকারীদের হামলায় ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন।

‎আহত দুই পুলিশ সদস্যকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

‎এদিকে, আহত পুলিশ কর্মকর্তাদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের দ্রুত সুস্থতা কামনার পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে তাদের জন্য উপহার পাঠানো হয়েছে। তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে আসেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েলের ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান বসুনিয়া।

‎আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে এবং ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে পাচারকালে রাঙ্গামাটির দুর্গম সীমান্তে দুই মিনি পাওয়ার টিলার জব্দ
১২ জন অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপারকে বদলি
মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর
তিন ভাইয়ের মানব পাচার সাম্রাজ্য, ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য সিআইডির হাতে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা