খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশ ব্যাংকের সাথে চুক্তি স্বাক্ষর ব্যাংক এশিয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২০:১১
অ- অ+

দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি খাতে ৫০০০ কোটি টাকা পুনঃঅর্থায়ন প্রকল্পের অধীনে বাংলাদেশ ব্যাংকের সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আবদুর রউফ তালুকদারের উপস্থিতিতে, ব্যাংক এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক আদিল চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষরপূর্বক চুক্তি হস্তান্তর করেন। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খানসহ উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই চুক্তির অধীনে, ব্যাংক এশিয়া নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে চুড়ান্ত পর্যায়ের কৃষকদের মাঝে ৪% সুদে কৃষি ঋণ বিতরণ করবে। -বিজ্ঞপ্তি

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা