মদের দাম বাড়ালো কেরু অ্যান্ড কোং, আজ থেকেই কার্যকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ২০:০৭| আপডেট : ১৭ জুন ২০২৬, ২০:১৭
অ- অ+

চুয়াডাঙ্গার দর্শনায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান কেরু অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড মদের নতুন বিক্রয় মূল্য নির্ধারণ করেছে।

কোম্পানির পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী, বুধবার থেকেই বর্ধিত এই মূল্য কার্যকর হয়েছে।

বুধবার কেরু অ্যান্ড কোম্পানির ব্যবস্থাপক (হিসাব), মহাব্যবস্থাপক (ডিস্টিলারি) ও ব্যবস্থাপনা পরিচালক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৬ জুন অনুষ্ঠিত কোম্পানির ৬/২০২৫-২৬ নম্বর বোর্ড সভায় দেশি মদের (ড্রাম) মূল্য পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে ১৭ জুন থেকে নতুন মূল্য কার্যকর করা হয়েছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, চা বাগান এলাকার জন্য প্রতি প্রুফ লিটারের মূল্য দাঁড়িয়েছে ৫০২ টাকা ৫৬ পয়সা।

অন্যদিকে, চা বাগান এলাকা ছাড়া দেশের অন্যান্য সব অঞ্চলের জন্য প্রতি প্রুফ লিটারের চূড়ান্ত বিক্রয় মূল্য হয়েছে ৫৭২ টাকা ৪৪ পয়সা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন এই মূল্য দেশের সব বিক্রয় অফিস ও মাদকদ্রব্য পণ্যাগারের জন্য প্রযোজ্য হবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
তিন ভাইয়ের মানব পাচার সাম্রাজ্য, ৩০ কোটি টাকার লেনদেনের তথ্য সিআইডির হাতে
৪ উইকেটে হেরে টি-টোয়েন্টি সিরিজ শুরু বাংলাদেশের
ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি ফাঁস, যা আছে সমঝোতায়
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা