মে মাসে ডিএমপির শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, থানা উত্তরা পশ্চিম

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২৬, ১৭:৩৪| আপডেট : ১৭ জুন ২০২৬, ১৭:৪১
অ- অ+

মে মাসে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ বিভাগের স্বীকৃতি পেয়েছে মিরপুর বিভাগ। একই সময়ে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি অর্জন করেছে উত্তরা পশ্চিম থানা। এছাড়া গোয়েন্দা বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ডিবি-ওয়ারী বিভাগ এবং ট্রাফিক বিভাগে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ।

বুধবার সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মে মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় বিভিন্ন ক্যাটাগরিতে উত্তম কাজের স্বীকৃতি হিসেবে কর্মকর্তাদের হাতে পুরস্কার তুলে দেন ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।

ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অপরাধ বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে মিরপুর বিভাগ। মূল্যায়নে শ্রেষ্ঠ থানার স্বীকৃতি অর্জন করেছে উত্তরা-পশ্চিম থানা, যা প্রথম স্থান অধিকার করেছে। দ্বিতীয় স্থানে রয়েছে মিরপুর মডেল থানা এবং তৃতীয় স্থান অর্জন করেছে বনানী থানা। অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনারদের মধ্যে উত্তরা জোনের সহকারী পুলিশ কমিশনার আরিফুল ইসলাম রনি প্রথম স্থান অর্জন করেছেন। দ্বিতীয় স্থান অর্জন করেছেন পল্লবী জোনের সহকারী পুলিশ কমিশনার জাহিদ হোসেন। শ্রেষ্ঠ এসআই যৌথভাবে নির্বাচিত হয়েছেন মিরপুর মডেল থানার এসআই মো. সামছুদ্দৌহা ও পল্টন মডেল থানার এসআই অমিত কুমার বিশ্বাস। এএসআইদের মধ্যে যৌথভাবে শ্রেষ্ঠ হয়েছেন যাত্রাবাড়ী থানার এএসআই মো. আখতারুজ্জামান মন্ডল পলাশ ও খিলগাঁও থানার এএসআই দেবাশীষ চক্রবর্তী।

গোয়েন্দা বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে গোয়েন্দা-ওয়ারী বিভাগ। শ্রেষ্ঠ টিম লিডার নির্বাচিত হয়েছেন গোয়েন্দা-ওয়ারী বিভাগের ওয়ারী জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. ফজলুল করিম।

ট্রাফিক বিভাগের মধ্যে শ্রেষ্ঠ হয়েছে ট্রাফিক-মিরপুর বিভাগ। শ্রেষ্ঠ ট্রাফিক সার্জেন্ট যৌথভাবে নির্বাচিত হয়েছেন দারুসসালাম ট্রাফিক জোনের সার্জেন্ট মো. দেলোয়ার হোসেন ও মোহাম্মদপুর ট্রাফিক জোনের সার্জেন্ট মো. রাসেল আলম।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ইরান-যুক্তরাষ্ট্রের ১৪ দফা চুক্তি ফাঁস, যা আছে সমঝোতায়
দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার ১.৭ গুণ বন্দি আটক
হাম উপসর্গে চার জনের মৃত্যু
বন্ধুত্ব চাইলে ভারতকে পুশ ইন ও সীমান্ত হত্যা বন্ধ করতে হবে: সাইফুল হক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা