খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও এফসিআইবি এর চুক্তি স্বাক্ষর

ঢাকাটাইমস ডেস্ক
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২০:১৮
অ- অ+

সম্প্রতি বাংলাদেশ ব্যাংক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে পূন:অর্থায়ন স্কীমের আওতায় বিনিয়োগ প্রদানের জন্য এক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় দেশের খাদ্য উৎপাদন বৃদ্ধি ও পুষ্টি নিরাপত্তায় সহজ শর্তে ও স্বল্প মুনাফায় গ্রাহকদের মাঝে বিনিয়োগ বিতরণ করা হবে ।

বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আবদুর রউফ তালুকদার-এর উপস্থিতিতে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী ও বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন। এ সময় বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জনাব এ.কে.এম সাজেদুর রহমান খানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/ এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা