‘দমের মাদার’ ৬০তম মঞ্চায়ন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২০:৩৪
অ- অ+

আবারও দর্শকের ভালোবাসা পেয়েছে ‘দমের মাদার’। নাট্যম রেপার্টরি থিয়েটারের জনপ্রিয় নাটক ‘দমের মাদার’-এর ৬০তম মঞ্চায়ন হলো। মঙ্গলবার (১০ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটি দেখতে যান বিভিন্ন নাট্যদলের নাট্যকর্মী, নির্দেশক ও লেখক।

নাটকটির রচয়িতা সাধনা আহমেদ দেখাতে চেয়েছেন ধর্ম, সংসার, আত্মীয়, প্রেম—সবই এক সূত্রে বাঁধা। নির্দেশনা দিয়েছেন ড. আইরিন পারভীন লোপা। যেহেতু নিজেই একজন অভিনেত্রী, তাই তিনি বাচিক ও আঙ্গিক অভিনয়ে যথেষ্ট পারঙ্গমতার পরিচয় দিয়েছেন। প্রতিটি দৃশ্য চমৎকার করে বোঝাতে পেরেছেন নির্দেশক।

মাদারপীরের এক ভক্ত সম্প্রদায়কে ঘিরে নাট্যকের গল্প গড়ে উঠেছে। মূল কাহিনীতে দেখা যায় বংশপরম্পরায় সাধক জরিনা মাদারের ভক্ত। তাঁর নিজেরও অসংখ্য ভক্ত রয়েছে, যারা বিপদে-আপদে জরিনার শরণাপন্ন হয়। যুগ যুগ ধরে জরিনার পূর্ব পুরুষ মাদার বন্দনা করে মানুষের মধ্যে অহিংসার বাণী পৌঁছে দিয়েছে। ভক্তি গীতের মাধ্যমে ঈশ্বরকে প্রাপ্তিই এই ভক্তকুলের আসল উদ্দেশ্য। কিন্তু হঠাৎই জরিনার এই ভক্তিকাজে বাধা হয়ে দাঁড়ায় এলাকার চৌধুরী পরিবারের পক্ষাঘাতগ্রস্ত প্রবীণ সদস্য।

নাটকটিতে অভিনয় করছেন শিশির রহমান, পারভীন পারু, শামীমা আক্তার মুক্তা, শুভাশীষ দত্ত তন্ময়, ফজলে রাব্বি সুকর্ণ, জান্নাতুল ফেরদৌস, তারক নাথ দাস, তাহমিনা খাতুন, অমিতাভ রাজীব, ইভানা মেঘলা, মনোহর চন্দ্র দাশ, শাকিল আহমেদ, মো. শরিফুল ইসলাম মামুনসহ অনেকে।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/পিআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা