স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতার প্রতিকৃতিতে রূপালী ব্যাংকের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২০:৫৪
অ- অ+

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক লিমিটেড।

মঙ্গলবার ব্যাংকের প্রধান কার্যালয়ে স্থাপিত জাতির পিতার প্রতিকৃতিতে ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও মোহাম্মদ জাহাঙ্গীরের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা পুস্পস্তবক অর্পণ করেন।

ব্যাংকের ডিএমডি মো. শওকত আলী খান, তাহমিনা আখতার ও হাসান তানভীর, জিএম মো. হারুনুর রশীদ, মো. ফয়েজ আলম ও মোহাম্মদ শাহেদুর রহমানসহ ব্যাংকের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন। এছাড়াও রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন সিবিএ, বঙ্গবন্ধু পরিষদ ও বঙ্গবন্ধু প্রকৌশলী পরিষদও জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন ।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা