কৃষি খাতে পুনঃঅর্থায়নে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে স্ট্যান্ডার্ড ব্যাংকের চুক্তি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২০:৫৬
অ- অ+

কৃষি খাতে বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিলের আওতায় বিনিয়োগ বিতরনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান হিসেবে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির আওতায় স্ট্যান্ডার্ড ব্যাংক ক্ষুদ্র, প্রান্তিক ও বর্গাচাষীদের সর্বোচ্চ ৪ শতাংশ হারে কৃষি বিনিয়োগ বিতরণ করতে পারবে।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স রুমে অনুষ্ঠিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের উপস্থিতিতে স্ট্যান্ডার্ড ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খন্দকার রাশেদ মাকসুদ এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আাজাদ স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি স্বাক্ষর ও হস্তান্তর করেন। এ সময় ডেপুটি গভর্নর এ.কে.এম সাজেদুর রহমান খানসহ বাংলাদেশ ব্যাংকের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এমএইচ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা