ঢাবি উপাচার্যের সাথে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

ঢাবি প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ জানুয়ারি ২০২৩, ২২:০২
অ- অ+

বাংলাদেশে নবনিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সাথে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন।

এসময় ভারতীয় হাইকমিশনের অ্যাটাচি (এডুকেশন) জয়ন্ত বকশি ও সেকেন্ড সেক্রেটারি ভৈরভ সুনীল গন্ডানি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মিহির লাল সাহা ও জনসংযোগ দফতরের পরিচালক মাহমুদ আলম উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতীয় স্বনামধন্য বিশ্ববিদ্যালয়সমূহের মধ্যে চলমান শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে মতবিনিময় করেন।

এছাড়া, তাঁরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভারতীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে আরও অধিকসংখ্যক ছাত্র-শিক্ষক বিনিময়ের উপর গুরুত্বারোপ করেন। ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নতুন সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাব্যতা এবং যৌথ সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রমের নতুন ক্ষেত্র উন্মোচনের ব্যাপারেও তাঁরা ফলপ্রসূ আলোচনা করেন

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান নবনিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্বাগত জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় ও ভারতের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণ এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময়ের মাধ্যমে পারস্পরিক সুসম্পর্ক আরও দৃঢ় হবে বলে উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং বিশ্ববিদ্যালয়ের সাথে যৌথ সহযোগিতামূলক শিক্ষা কার্যক্রম বৃদ্ধির ব্যাপারে আগ্রহ প্রকাশের জন্য ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে আন্তরিক ধন্যবাদ জানান।

(ঢাকাটাইমস/১০জানুয়ারি/এসকে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
স্বাধীন গণমাধ্যম নিশ্চিতে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী
অস্ট্রেলিয়ায় চাকরির প্রলোভন, ভুয়া প্রবাসী পরিচয়ে প্রতারণা; সৈয়দপুর থেকে দুইজন গ্রেপ্তার
রিজার্ভ চুরির মামলায় জড়িত ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠান, আতিউরসহ বাংলাদেশেরই ১০ জন
সন্ত্রাসের ‘অভয়ারণ্য’ এখন মোহাম্মদপুর, আতঙ্কে বাসিন্দারা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা