বিএনপি-জামায়াতের অবরোধের বিরুদ্ধে বাড্ডায় আ.লীগের মিছিল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ নভেম্বর ২০২৩, ১৮:৫৪| আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৯:১৭
অ- অ+

বিএনপি-জামায়াতের ডাকা দুদিনব্যাপী অবরোধের বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ। বুধবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির নেতৃত্বে রাজধানীর বাড্ডার ইউলোপের নিচে শান্তি সমাবেশ করে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ।

পরে বিএনপিসহ বিরোধী দলের আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে উত্তর আওয়ামী লীগের নেতাকর্মীরা। মিছিলটি বাড্ডা থেকে শুরু হয়ে নতুন বাজারে গিয়ে শেষ হয়।

এসময় উপসস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংগঠনিক সম্পাদক আজিজুল হক রানা, সহ দপ্তর সম্পাদক আবদুল আউয়াল শেখ, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুল ইসলাম মিজু, সদস্য ফারুক মিলন, জাহাঙ্গীর আলম, ফরিদ আহম্মেদ, আফরোজা খন্দকার প্রমুখ।

মিছিলপূর্ব সমাবেশে বক্তারা বলেন, বিএনপি দেশের উন্নয়ন চায় না। তারা শান্তিপূর্ণ পরিবেশকে অশান্তি করতে চায়। দেশের মানুষ এই সন্ত্রাসী দলকে প্রত্যাখ্যান করেছে। এরা ক্ষমতার লোভে দেশে অগ্নিসন্ত্রাস করছে। বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোনো সন্ত্রাসীর স্থান হবে না।

(ঢাকাটাইমস/০৮নভেম্বর/জেএ/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4