গোপালগঞ্জে আ. লীগের বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ১১:৫৫
অ- অ+

গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তারা এই বিক্ষোভ মিছিল বের করে। পরে এটি জেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরঙ্গীতে গিয়ে শেষ হয়।

এ সময় সমাবেশে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জি এম সাহাব উদ্দিন আজম বক্তব্য দেন। তিনি যেকোনো পরিস্থিতি সাহসের সঙ্গে মোকাবিলা করার জন্য নেতাকর্মীসহ জেলাবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানান।

শেখ হাসিনাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, শেখ হাসিনা সরকারকে উৎখাত করতে বিএনপি-জামায়াত আন্দোলনের নামে ছাত্রদের দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করেছে।

তারা আরও বলেন, শেখ মুজিবের বাংলা থেকে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা সম্ভব নয়।

উল্লেখ, বৈষম্যবিরোধী কোটা আন্দোলনকারীদের সঙ্গে বিএনপি-জামায়াত এক হয়ে ‘গোপালগঞ্জ শহরের বিভিন্ন স্থাপনায় হামলা চালাবে’ এমন গুজব শহরে ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়ে সাধারণ মানুষ। মুহূর্তের মধ্যেই অফিস, ব্যাংক-বীমা, ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ হয়ে যায়।

(ঢাকা টাইমস/০৭আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4