বদলে গেল জেলা-উপজেলা তথ্যপ্রযুক্তি অফিস প্রধানদের পদের নাম

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১২ আগস্ট ২০২৪, ১৮:২৮
অ- অ+

তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা-উপজেলা কার্যালয়ের অফিস প্রধানের পদের নাম পরিবর্তন হয়েছে। জেলা কার্যালয়ের অফিস প্রধানের পদের নামপ্রোগ্রামারথেকেজেলা আইসিটি অফিসার’ এবং উপজেলা কার্যালয়ের অফিস প্রধানের পদের নতুন নাম দেওয়া হয়েছেউপজেলা আইসিটি অফিসার’, যা আগে ছিল ‘সহকারী প্রোগ্রামার’।

সোমবার তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে মহাপরিচালক মো. মোস্তফা কামাল স্বাক্ষরিত এক চিঠিতে তথ্য জানানো হয়। সারাদেশের সংশ্লিষ্ট সব কর্মকর্তাদেরকে এই চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের আওতাধীন তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের দপ্তর প্রধান হিসেবেপ্রোগ্রামার‘ এবং উপজেলা কার্যালয়ের দপ্তর প্রধান হিসেবেসহকারী প্রোগ্রামারদায়িত্ব পালন করছে। এই পদবি তাদের কাজের সঙ্গে অসাঞ্জস্যপূর্ণ এবং পদের পরিচিতি বোধগম্য না হওয়ায় জনগণকে সেবা প্রদান ব্যহত হচ্ছে।

এ অবস্থায় প্রসাশনিক কাজের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের জেলা কার্যালয়ের কর্মরত অফিস প্রধানের পদের নামপ্রোগ্রামার’-এর পরিবর্তেজেলা আইসিটি অফিসারএবং উপজেলা কাযালয়ে কর্মরত অফিস প্রধানের পদের নামসহকারী প্রোগ্রামার’-এর পরিবর্তেউপজেলা আইসিটি অফিসার’ হিসেবে অভিহিত করা হলো।

তবে প্রধান কার্যালয় বা অন্যান্য সরকারি দপ্তরে সংযুক্তি/প্রেষণে এই দায়িত্ব পালনের মূল পদবীপ্রোগ্রামার’, ‘সহকারী প্রোগ্রামার’ নাম অপরিবর্তিত থাকবে।

(ঢাকাটাইমস/১২আগস্ট/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিদেশ থেকে প্রযুক্তিবিদ আনতে হবে না, শিক্ষার্থীরাই যথেষ্ট: মনিরুল হক চৌধুরী
নতুন বাজেটে দেশের অর্থনৈতিক সংস্কার হবে না: নাহিদ ইসলাম
সরকারি কর্মকর্তাদের বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী
ব্রাজিলকে নিয়ে আত্মবিশ্বাসী আলিসন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা