দুই দিন পর বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল (যশোর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২৪, ১৪:১৫| আপডেট : ২৮ অক্টোবর ২০২৪, ১৪:২৬
অ- অ+

দুই দিন বন্ধ থাকার পর সোমবার সকাল থেকে পুনরায় বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। ফলে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে গোটা বন্দর এলাকায়।

বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে রবিবার আধুনিকমানের প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এই উপলক্ষে গত শনি ও রবিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল।

সোমবার সকালে বেনাপোল সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আলহাজ শামসুর রহমান জানান, বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে রবিবার আধুনিকমানের প্যাসেঞ্জার টার্মিনালের উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই উপলক্ষে গত শনিবার ও রবিবার দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। আজ সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ভারতে বিভিন্ন পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করতে শুরু করেছে। তবে টানা দুই দিন বন্ধ থাকার কারণে বেনাপোল-পেট্রাপোল বন্দর এলাকায় কয়েক হাজার পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশের অপেক্ষায় ওপারে দাঁড়িয়ে আছে যত্রতত্র।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ ভূঁইয়া জানান, বেনাপোল বন্দর দিয়ে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের চলাচল ছিল স্বাভাবিক। তবে রবিবার ৭ ঘণ্টা বাংলাদেশি কোনো পাসপোর্ট যাত্রীকে ওপারে যেতে দেওয়া হয়নি।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক রাশেদুল সজিব নাজির জানান, সোমবার সকাল থেকে পুনরায় এ বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দ্রুত কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

(ঢাকা টাইমস/২৮অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হজ পালন শেষে দেশে ফিরেছেন ৬১৬৯৭ জন হাজি
দেশের ৯ জেলায় ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত
গুলিবিদ্ধ আন্ডারওয়ার্ল্ডের শীর্ষ সন্ত্রাসী ‘কাইল্যা পলাশ’ মারা গেছে
হাইতিকে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা