জুলাই-আগস্টে গণহত্যার জাতিসংঘের চূড়ান্ত রিপোর্ট ডিসেম্বরে: ফলকার টুর্ক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ অক্টোবর ২০২৪, ২৩:৩৬
অ- অ+

বাংলাদেশে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতা ও গণহত্যার তদন্তকারী জাতিসংঘের স্বাধীন তথ্যানুসন্ধান মিশন ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে তাদের রিপোর্ট চূড়ান্ত করবে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক বলেছেন।

বুধবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ করতে গিয়ে একথা বলেন তিনি।

পরে সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার প্রধান উপদেষ্টাকে জাতিসংঘের তথ্যানুসন্ধান মিশনের কাজ এবং ঢাকায় উপদেষ্টা, সেনাবাহিনী প্রধান, সংস্কার কমিশনের প্রধান, শিক্ষার্থী এবং কর্মকর্তাদের সঙ্গে তাঁর বৈঠকের বিষয়ে অবহিত করেন।

তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাজ সম্পর্কেও আলোচনা করেন।

ফলকার তুর্ক বলেন, জাতিসংঘের মানবাধিকার সংস্থা ঢাকায় তার উপস্থিতি আরও জোরালো করতে চায়।

অধ্যাপক ইউনূস বলেন, তাঁর সরকার আগের সরকারের ভুল এবং অপরাধগুলো পুনরাবৃত্তি করবে না।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার এবং প্রধান উপদেষ্টা রোহিঙ্গা সংকট বিশেষ করে মিয়ানমারে সহিংসতার কারণে বাংলাদেশে আশ্রয় নেওয়া হাজার হাজার নতুন রোহিঙ্গার আগমন নিয়েও আলোচনা করেন।

উভয় নেতা আঞ্চলিক সমস্যা দ্রুত ও টেকসই সমাধানের দিকে এগিয়ে নিতে আসিয়ানের সক্রিয় ভূমিকার আহ্বান জানান।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধানমন্ত্রী তিন মাসে যা করেছেন অন্যরা তিন বছরেও পারত না: সালাউদ্দিন টুকু
ওসমানী মেডিকেলে মোবাইল চুরির অভিযোগে যুবক আটক
আইজিপির সঙ্গে সাক্ষাৎ, বাংলাদেশের ফুটবলপ্রেম বিশ্বে ছড়িয়ে দিতে চান আর্জেন্টিনার রাষ্ট্রদূত
দিনাজপুরের নবাবগঞ্জে চার হাজার কৃষক পেলেন বিনামূল্যে বীজ ও সার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা