খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা-আবেগ বিএনপিকে শক্তিশালী করবে: ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ জানুয়ারি ২০২৬, ১৫:৫৭
অ- অ+

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বেগম খালেদা জিয়ার বিরল ব্যক্তিত্ব এবং তার প্রতি মানুষের ভালোবাসা ও আবেগ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আরও শক্তিশালী করবে। তিনি বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব আরও সুদৃঢ় হবে।

বৃহস্পতিবার রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন আপসহীন, সাহসী ও মানবিক নেতা। তার রাজনৈতিক প্রজ্ঞা ও ত্যাগ দলকে ভবিষ্যত পথচলায় অনুপ্রেরণা জোগাবে। তিনি বিশ্বাস করেন, জনগণের আবেগ ও ভালোবাসাকে শক্তিতে রূপান্তর করে বিএনপি গণতান্ত্রিক আন্দোলনে আরও ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে পারবে।

এর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, বেগম খালেদা জিয়ার প্রয়াণের শোককে কেবল আবেগে সীমাবদ্ধ না রেখে তা শক্তিতে পরিণত করে জাতি বিনির্মাণে কাজ করবে বিএনপি। তিনি বলেন, বিএনপির প্রতি জনমানুষের প্রত্যাশা এখন অনেক উঁচুতে, আর সেই প্রত্যাশা পূরণ করাই দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

তিনি আরও জানান, বেগম খালেদা জিয়ার আসনগুলোতে যেহেতু বিকল্প প্রার্থী রয়েছে, সেক্ষেত্রে দলীয়ভাবে যাচাই-বাছাই করে যোগ্য প্রার্থীদের চূড়ান্তভাবে ঘোষণা করা হবে।

এদিন সকালে গুলশানে বিএনপির চেয়ারপারসন কার্যালয়ে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, বিশিষ্ট নাগরিক ও ব্যবসায়ী নেতারা অংশ নেন। তারা শোক বইতে স্বাক্ষর করে প্রয়াত নেত্রীর প্রতি শ্রদ্ধা জানান।

দোয়া মাহফিলে উপস্থিত নেতারা তাদের বক্তব্যে বলেন, বেগম খালেদা জিয়া ছিলেন একজন ধৈর্যশীল, সাহসী ও ব্যতিক্রমী রাষ্ট্রনায়ক। তিনি দেশের গণতন্ত্র ও বহুদলীয় রাজনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে গেছেন, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা