তারেক রহমানের একান্ত সচিব আব্দুস সাত্তার, প্রেস সচিব সালেহ শিবলী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৬, ১৩:৪৪| আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ১৪:০৫
অ- অ+

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একান্ত সচিব হিসেবে সাবেক সচিব এ বি এম আব্দুস সাত্তারকে নিয়োগ দেওয়া হয়েছে। একইসঙ্গে ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এ এ এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ সরকারের সাবেক সচিব বি এম আব্দুস সাত্তারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর একান্ত সচিব হিসেবে এবং ঢাকা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক এম সালেহ (সালেহ শিবলী)-কে প্রেস সচিব হিসেবে নিযুক্ত করা হয়েছে।

বি এম আব্দুস সাত্তার এর আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একান্ত সচিব এবং সালেহ শিবলী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেসসহ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে একই বিমানে দেশে ফেরেন সালেহ শিবলী।

(ঢাকাটাইমস/০৩ জানুয়ারি/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা