ফরিদপুরে অটোরিক্সা ছিনতাই ও চালক হত্যা: যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৬, ১৪:১৮
অ- অ+

ফরিদপুরে অটোরিক্সা ছিনতাই ও চালক ফারুক তালুকদারকে কুপিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো. শামীম ওরফে ভাগ্নে শামীমকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প।

শনিবার বেলা ১২টার দিকে র‍্যাবের একটি চৌকস আভিযানিক দল ফরিদপুর জেলার কোতোয়ালি থানাধীন জনতা ব্যাংকের মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে।

একইদিন দুপুরে র‍্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহারে জানা যায়, ২০২০ সালের ৬ মার্চ রাজবাড়ীর গোপ্ত মানিক গ্রাম থেকে অটোরিক্সা নিয়ে বের হওয়া চালক ফারুক তালুকদারকে ফরিদপুর যাওয়ার কথা বলে ভাড়া করে নিয়ে যান আসামিরা। পরে ফরিদপুর সদর উপজেলার ফতেহপুর শ্মশানঘাট এলাকায় তাকে কুপিয়ে হত্যা করে অটোরিক্সা ছিনতাই করে পালিয়ে যায় তারা। ওই রাতেই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়। পরদিন নিহতের ভাই মো. হান্নান তালুকদার অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

র‍্যাব জানায়, দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ শেষে ফরিদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ২য় আদালত গত ২৯ মে ২০২৫ তারিখে রায় ঘোষণা করেন। রায়ে আসামি মো. শামীমকে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড) এবং ৩৯৪/৩৪ ধারায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড (অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড) প্রদান করা হয়।

রায় ঘোষণার পর থেকে আসামি আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। অবশেষে আজ তাকে গ্রেপ্তারের তথ্য দিলো র‍্যাব।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/০৩ জানুয়ারি/এলএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মিরপুর বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযান, গ্রেপ্তার ১১৯
কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা, ভাঙচুর
৮০ বছরে ভারত: দক্ষিণ এশীয় ভূরাজনীতি ও বাংলাদেশের প্রত্যাশা
রবিবার কিশোরগঞ্জ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা