মোবাইল ফোন বন্ধের বিষয়ে বড় সুখবর দিলো সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জানুয়ারি ২০২৬, ১৪:৪৮
অ- অ+

মোবাইল ফোন ব্লক করা নিয়ে বড় ধরনের সুখবর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এনইআইআর চালুর পর দেশে ক্লোন নকল মোবাইল ফোন ব্যবহারের ব্যাপকতা সামনে এলেও এসব ডিভাইস এখনই বন্ধ করা হচ্ছে না।

সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নেটওয়ার্কে লাখ লাখ ভুয়া ডুপ্লিকেট আইএমইআই নম্বর সচল থাকলেও জনজীবনে হঠাৎ করে যোগাযোগব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কায় তাৎক্ষণিকভাবে ব্লক না করে সেগুলোকেগ্রেহিসেবে ট্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার ডাক, টেলিযোগাযোগ তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে মোবাইল নেটওয়ার্কে লক্ষ লক্ষ ভুয়া ডুপ্লিকেট আইএমইআই নম্বর সচল রয়েছে। এর মধ্যে রয়েছে১১১১১১১১১১১১১, ‘০০০০০০০০০০০০০, ‘৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯সহ একই ধরনের অস্বাভাবিক প্যাটার্নের আইএমইআই। তবে এসব আইএমইআই এখনই ব্লক করা হচ্ছে না। এসব ডিভাইসের কোনো রেডিয়েশন টেস্ট পরীক্ষাসহ প্রয়োজনীয় নিরাপত্তা যাচাই কখনোই হয়নি। তবে চারটি মোবাইল অপারেটরের নেটওয়ার্কেই এসব ফোন ব্যাপকভাবে সক্রিয় রয়েছে এবং সারাদেশে ছড়িয়ে পড়েছে।

এতে আরও বলা হয়েছে, জনজীবনে হঠাৎ করে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হতে পারেএমন আশঙ্কায় এসব মোবাইল ফোন সরাসরি বন্ধ না করেগ্রেক্যাটাগরিতে ট্যাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তী সরকার এই মুহূর্তে এমন কোনো পদক্ষেপ নিতে চায় না, যাতে সাধারণ মানুষের দৈনন্দিন যোগাযোগ ব্যাহত হয়।

সংশ্লিষ্ট তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১০ বছরে শুধু একটি আইএমইআই নম্বর৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯৯-এর বিপরীতে পাওয়া গেছে মোট কোটি ৯১ লাখ ২২ হাজার ৫৩৪টি সংযোগ (ডকুমেন্ট আইডি, এমএসআইএসডিএন আইএমইআইয়ের বিভিন্ন কম্বিনেশন) এসব আইএমইআই স্মার্টফোন ছাড়াও বিভিন্ন আইওটি ডিভাইসের হতে পারে। তবে মোবাইল অপারেটররা বর্তমানে মোবাইল ফোন, সিম-সংযুক্ত ডিভাইস আইওটি ডিভাইসের আইএমইআই আলাদা করে শনাক্ত করতে পারছে না। উদাহরণ হিসেবে, সিসিটিভি বা অনুরূপ ডিভাইস একই আইএমইআই নম্বরে আনা হতে পারে। সরকার ইতোমধ্যে বৈধভাবে আমদানি করা আইওটি ডিভাইস আলাদাভাবে ট্যাগ করার উদ্যোগ নিয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মে মাসে সড়ক দুর্ঘটনায় নিহত ৬২২, আহত ১৬৫২: যাত্রী কল্যাণ সমিতি
উচ্চাভিলাষী লক্ষ্য, কঠিন বাস্তবতা
হজ শেষে দেশে ফিরলেন ৫৪৩২৩ হাজি, মারা গেছেন ৫০
চট্টগ্রামে ডিবি পরিচয়ে ক্রিকেটার নাঈমকে মারধর, এসআইসহ ৩ পুলিশ প্রত্যাহার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা