পল্লবীতে বিপুল গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এসময় মোছা. আঁখি ও মো. আলী হোসেন নামের দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার সন্ধ্যায় কুর্মিটোলা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করে পল্লবী থানা পুলিশ। একইদিন রাতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম আলমগীর জাহান ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গতকাল সন্ধ্যায় পল্লবী থানার অফিসার ও ফোর্সদের সমন্বয়ে পল্লবী থানাধীন কুর্মিটোলা ক্যাম্প এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মোসা. আখি এবং পলাতক মোসা. শাহনাজ বেগমের শয়নকক্ষ থেকে ১০ কেজি ৩৬০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ১৫ হাজার টাকা।
এ ঘটনায় মোসা. আখি এবং মাদক সরবরাহকারী মো. আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
পল্লবী থানার ওসি জানান, এ ঘটনায় পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
(ঢাকাটাইমস/০৪ জানুয়ারি/এলএম)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













































