ভারতে ভেন্টিলেশনে ওবায়দুল কাদের, অবস্থা সংকটাপন্ন

জুলাই গণঅভ্যুত্থানের পর ভারতে পালিয়ে যাওয়া ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা সংকটাপন্ন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদককে কলকাতার অ্যাপোলো হাসপাতালে ভেন্টিলেশনে রাখা হয়েছে।
বিশ্বস্ত সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত একাধিক অসুস্থতার কারণে বেশ কিছুদিন যাবত শয্যাশায়ী ছিলেন ওবায়দুল কাদের। কলকাতার নিউ টাউনের একটি বাড়িতেই চলছিল তার অক্সিজেন। সেখানে গত শুক্রবার তার শারীরিক অবস্থার অবনতি হয়।
পরবর্তীতে গুরুত্ব অসুস্থ অবস্থায় তাকে কলকাতার কাছে অ্যাপোলো হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভর্তির পরেই তাকে দেয়া হয় ভেন্টিলেশনে।
হাসপাতাল সূত্রের খবর, চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, তবে অবস্থা বেশ সংকটজনক।
এর আগে গত জুনে বিবিসি বাংলার সঙ্গে এক সাক্ষাৎকারে ভারতের কলকাতায় অবস্থানের কথা জানিয়েছিলেন ওবায়দুল কাদের।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































