আজ চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা ৬.৯ ডিগ্রি রেকর্ড তেঁতুলিয়ায়

পঞ্চগড় প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জানুয়ারি ২০২৬, ১০:০১
অ- অ+

চলতি শীত মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে আজ সর্ব-উত্তরের জেলা পঞ্চগড়ে। জেলার তেঁতুলিয়ায় আজ শুক্রবার (৯ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দশমিক ডিগ্রি সেলসিয়াস।

আজ সকালে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র এ তথ্য জানায়।

ঘন কুয়াশা আর উত্তরের হিমেল বাতাসে হিমালয় পাদদেশের এই জেলার স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, আজ ভোর ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দশমিক ডিগ্রি সেলসিয়াস। এটি চলতি শীত মৌসুমের এখন পর‌্যন্ত সর্বনিম্ন রেকর্ড।

এর আগে গত বুধবার ( জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা নেমে এসেছিল দশমিক ডিগ্রি সেলসিয়াসে। ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০ ডিগ্রি সেলসিয়াস।

আর গতকাল বৃহস্পতিবার ( জানুয়ারি) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দশমিক ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮ দশমিক ডিগ্রি সেলসিয়াস।

আজ (শুক্রবার) ভোর থেকেই পঞ্চগড়ের গ্রাম শহরের সড়ক-মহাসড়ক ঘন কুয়াশায় ঢেকে যায়। কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ায় মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে; চালকদের ধীরগতিতে যানবাহন চালাতে দেখা গেছে।

টানা শীত কুয়াশার কারণে জীবনযাত্রা হচ্ছে ব্যাহত। কনকনে ঠান্ডার কারণে বিশেষ করে দিনমজুর নিম্ন আয়ের মানুষ অনেকেই ভোরে কাজে বের হতে পারছেন না।

উত্তরের হিমেল বাতাস ঘন কুয়াশার কারণে শীতের তীব্রতা বেড়েছে বলে জানান তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়। তিনি বলেন, আগামী কয়েক দিন শীতের তীব্রতার ওঠা-নামা অব্যাহত থাকতে পারে।

(ঢাকাটাইমস/৯জানুয়ারি/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জাতিসংঘে বদলে যাওয়া বাংলাদেশের বার্তা দেবেন তারেক রহমান
যাত্রাবাড়ী থানার সামনে ককটেল বিস্ফোরণ, গ্রেপ্তার ৪
স্কুলছাত্র অপ্রতিম হত্যার বিচার দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
গাইবান্ধায় নিজ বাড়িতে আইপিএস মেরামত করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এসআই নিহত