মানিকগঞ্জে শ্লীলতাহানির ঘটনায় আনসার ও ভিডিপির জিরো টলারেন্স, অভিযুক্ত সদস্যদের বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জানুয়ারি ২০২৬, ১২:৩৭
অ- অ+

মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে কর্তব্যরত দুই আনসার সদস্যের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পাওয়ার পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (আনসার ও ভিডিপি) কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে।

প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযুক্তদের কর্মকাণ্ড সম্পূর্ণ ব্যক্তিগত এবং বাহিনীর আদর্শ বা শৃঙ্খলার সঙ্গে সম্পর্কিত নয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্ট সদস্যদের দায়িত্ব থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি বিভাগীয় তদন্ত ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে বাহিনী আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার সঙ্গে পূর্ণ সহযোগিতা করছে। আনসার ও ভিডিপি জনগণের আস্থা ও মানবিক মূল্যবোধ রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ এবং অনৈতিক বা মানবাধিকারবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে।

(ঢাকাটাইমস/১৩ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে স্বর্ণের দামে পতন
দেশের বাজারে শাক-সবজিতে ভয়াবহ মাত্রায় সিসা, বাড়ছে ক্যানসারের ঝুঁকি
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৭৮, মামলা ৬২
এবার দেশের যেসব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কত আসন, জেনে নিন গুচ্ছ ভর্তির পূর্ণাঙ্গ তালিকা