ঢাকা টাইমসে সংবাদ প্রকাশের পর তদন্ত

মিথ্যা তথ্য দিয়ে বই উত্তোলনের সত্যতা পেয়েছে গাজীপুর শিক্ষা অফিস  

টঙ্গী-পূবাইল (গাজীপুর) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৪৩| আপডেট : ১৪ জানুয়ারি ২০২৬, ১৯:৪৮
অ- অ+

গাজীপুর মহানগরের পূবাইল থানার তালটিয়া এলাকায় আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে সরকারি নতুন বই উত্তোলনের সত্যতা পেয়েছে প্রাথমিক শিক্ষা অফিস।

গত রবিবার ঢাকা টাইমস পত্রিকায় 'গাজীপুরের পূবাইলে মিথ্যা তথ্য দিয়ে শিক্ষা অফিস থেকে বই উত্তোলনের অভিযোগ' এই শিরোনামে সংবাদ প্রকাশিত হওয়ার পর গাজীপুর শিক্ষা অফিস তদন্ত শুরু করে।

এ ব্যাপারে প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার আকরাম হোসেন জানান, তারা গত সোমবার আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজে গিয়ে প্রতিষ্ঠানের সকল কার্যক্রম বন্ধ পেয়েছেন। প্রতিষ্ঠানের প্রধান ফটকও বন্ধ দেখেছেন। সরেজমিনে পাওয়া সব তথ্যসহ লিখিত প্রতিবেদন জেলা শিক্ষা অফিসে জমা দেবেন তারা।

গাজীপুর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (শিক্ষা) এম রকিবুল হাসান জানান, এ ব্যাপারে তদন্ত চলছে, তদন্ত রিপোর্ট পেলে ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর শিক্ষা অফিসের তথ্যমতে, আসাদ ক্যাডেট স্কুল এন্ড কলেজ প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত প্রায় ৩০০ সেট বই উত্তোলন করেছে।

(ঢাকা টাইমস/১৪জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পেছাচ্ছে ইউপি নির্বাচন
আজ যেসব এলাকায় বৃষ্টি হতে পারে
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন তারেক রহমান
নির্বাচনী দায়িত্বে পেশাদারিত্ব ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ হাইওয়ে পুলিশ প্রধানের