বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে নাজমুল ইসলামকে অব্যাহতি

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, ১৮:০৫
অ- অ+

ক্রিকেটারদের আলটিমেটামের মুখে এম নাজমুল ইসলামকে বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বৃহস্পতিবার এক জরুরি বোর্ড সভায় এমন সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। নাজমুলের পরিবর্তে এখন অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে কাজ করবেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, সাম্প্রতিক ঘটনাবলি পর্যালোচনা করে এবং সংগঠনের বৃহত্তর স্বার্থে বিসিবি সভাপতি অবিলম্বে নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বিসিবি গঠনতন্ত্রের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী, সভাপতির ওপর অর্পিত ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে, যার লক্ষ্য বোর্ডের দাপ্তরিক কার্যক্রমের সুষ্ঠু ও কার্যকর ধারাবাহিকতা নিশ্চিত করা। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই অর্থ কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্প্রতি, জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ভারতীয় দালাল বলে মন্তব্যের পর গতকাল ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে কড়া সমালোচনা করেছিলেন বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম। তাই বিসিবি পরিচালকের পদ নাজমুল সরে না দাঁড়ালে গতকাল খেলা বন্ধের হুঁশিয়ারি দেয় ক্রিকেটার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)।

সেই অনুযায়ী আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিপিএলে দিনের প্রথম ম্যাচ মাঠে গড়ায়নি। দ্বিতীয় ম্যাচ হবে কি না, তা নিয়েও আছে সংশয়। এর মাঝেই দুপুরে রাজধানীর এক হোটেলে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন জানান, ক্রিকেটাররা মাঠে ফিরবে একটা শর্তে যদি ৪৮ ঘণ্টার মধ্যে বিসিবি প্রতিশ্রুতি দেয় নাজমুল আর বিসিবিতে থাকছেন না।

বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, একজন পরিচালককে তার পরিচালক পদ থেকে অব্যাহতি দেয়ার কোনো সুযোগ নেই। যদি না তিনি পদত্যাগ করে থাকেন। এছাড়া শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিকভাবে দেউলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে পরিচালক পদ শূন্য ঘোষণা করা হবে। নাজমুলের ক্ষেত্রে কী হয়, সেটাই এখন দেখার বিষয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
BUBT QA Expert Trains Faculty of Premier University on World Rankings & Accreditation
ইরানে যুক্তরাষ্ট্রের বর্বর হামলায় নিহত ৩৮, আহত চার শতাধিক
যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা, হরমুজ প্রণালিতে দুই তেলের ট্যাংকারে আগুন
দেশের ৮ জেলায় ব্যাপক ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা