নোয়াখালীর সেনবাগ সরকারি হাসপাতালে দুদকের অভিযান

নোয়াখালী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জানুয়ারি ২০২৬, ১৯:২৬
অ- অ+

নির্ধারিত সময়ে হাসপাতালে চিকিৎসকরা না আসা, কর্মকর্তা কর্মচারীদের দায়িত্ব অবহেলা ও সরকারিভাবে রোগীদের খাবার বিতরণে অনিয়ম'সহ নানা অভিযোগে নোয়াখালীর সেনবাগ ৫০ শয্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান চালিয়েছে দুদক।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করে দুদক নোয়াখালীর ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস ও উপ সহকারি পরিচালক জাহেদ আলমের নেতৃত্বে দুদকের একটি দল।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটিতে দায়িত্বরত চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা দীর্ঘদিন থেকে সরকার নির্ধারিত সময়ে অফিসে আসেন না। কেউ সকাল ১০ টার পর কেউবা আবার দুপুরের পর অফিস করেন। এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালটিতে অভিযান চালায় দুদক। অভিযানকালে চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীদের হাসপাতালে দেরিতে আসার বিষয়টি প্রাথমিকভাবে প্রমাণিত হয়। একই সাথে হাসপাতালে রোগী ও স্বজনদের জন্য বরাদ্দকৃত খাবারেও ব্যাপক অনিয়ম পাওয়া যায়।

দুদক নোয়াখালীর ইন্সপেক্টর মোহাম্মদ ইদ্রিস জানান, প্রাথমিক তদন্তে আমরা অনিয়মের তথ্য পেয়েছি। প্রধান কার্যালয়ে প্রতিবেদন প্রেরণের পর পরবর্তী অবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকা টাইমস/১৫জানুয়ারি/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ডিএমপিতে তিন যুগ্ম পুলিশ কমিশনারকে নতুন দায়িত্ব
বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় দক্ষতার প্রশংসা করলেন সৌদির হজ ও উমরাহ মন্ত্রী
ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক
বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের ৪০৪ মিলিয়ন ডলারের ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা