গুম-খুনের শিকার পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ জানুয়ারি ২০২৬, ১৩:৫০
অ- অ+

ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। অনুষ্ঠানটি আজ শনিবার (১৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত হয়। সভার আয়োজন করে ‘আমরা বিএনপি পরিবার’ ও ‘মায়ের ডাক’।

সভায় অংশগ্রহণকারী পরিবারগুলো তাদের স্বজনদের ফেরত চাইতে এবং সরকারের কাছে সুষ্ঠু বিচারের দাবি জানান। তারা তাদের অভিজ্ঞতা ও ভুক্তভোগী পরিবারের কষ্টের কথা জানান, যা অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল।

প্রধান অতিথি হিসেবে সভায় উপস্থিত ছিলেন তারেক রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, চেয়ারম্যানের উপদেষ্টা তাহসিনা রুশদীর লুনা, সহ-গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন এবং ‘মায়ের ডাক’-এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এই মতবিনিময় সভার মূল লক্ষ্য ছিল বিগত আন্দোলনে গুম ও খুনের শিকার পরিবারের সদস্যদের অভিজ্ঞতা শোনা এবং তাদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা।

(ঢাকাটাইমস/১৭ জানুয়ারি/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাইফউদ্দিনের ঝড়ে জিম্বাবুয়েকে উড়িয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
অপপ্রচারের অভিযোগে আনসারের প্রতিবাদ, দায়িত্ব পালনে আপসহীন থাকার দাবি
শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পিসহ গ্রেপ্তার ২
পরীক্ষার হলে ঘাড় ঘোরাতে দেয় না, এটা কি আন্দোলনের বিষয় হলো!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা