সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া মরদেহ উদ্ধার

সাভার প্রতিনিধি
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:৩০| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ১৬:৪০
অ- অ+

সাভারের পরিত্যক্ত ‘সাভার পৌর কমিউনিটি সেন্টার’ থেকে ফের দুটি পোড়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের প্রাথমিক ধারণা, মরদেহ দুটি এক নারী ও এক শিশুপুত্রের হতে পারে। এর আগে গত বছরের বিভিন্ন সময় একই স্থান থেকে ৩টি মরদেহ উদ্ধার করা হয়েছিল।

রবিবার দুপুরে সাভার পৌর এলাকার থানা রোড মহল্লায় অবস্থিত পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতর থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেননি দায়িত্বরত পুলিশ কর্মকর্তারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সাভার কলেজের কয়েকজন শিক্ষার্থী প্রসাব করার উদ্দেশ্যে কমিউনিটি সেন্টারের ভেতরে প্রবেশ করেন। এ সময় তারা ভেতরে পোড়া মরদেহ পড়ে থাকতে দেখে সঙ্গে সঙ্গে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দেন। পরে সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে।

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) জুবাইদুল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে মরদেহ দুটি আগুনে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।

এর আগে, গত বছরের ২৯ আগস্ট রাতে একই স্থান থেকে হাত-পা বাঁধা অবস্থায় এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছিল। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। এরপর গত ১১ অক্টোবর রাতে একই কমিউনিটি সেন্টার থেকে অজ্ঞাত পরিচয়ের প্রায় ৩০ বছর বয়সী এক নারীর অর্ধনগ্ন মরদেহ উদ্ধার করে পুলিশ। সর্বশেষ গত ১৯ ডিসেম্বর দুপুরে ওই পরিত্যক্ত কমিউনিটি সেন্টারের দ্বিতীয় তলার টয়লেটের ভেতর থেকে এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়। এসব হত্যাকাণ্ডে এখনো নিহতদের পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
বিশ্বে পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার দ্বিতীয় বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থান: ‘ওদের গুলি করো’, শেখ হাসিনার নির্দেশ নিয়ে আল জাজিরার চাঞ্চল্যকর প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা