ফরিদপুরের আলফাডাঙ্গায় ১১৮ কেজি ওজনের কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
  প্রকাশিত : ১৮ জানুয়ারি ২০২৬, ২১:৩২| আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ২২:২৪
অ- অ+

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলায় অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের দুর্লভ প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আন্তঃজেলা পাচারকারী চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত আসামির নাম–মো. আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ।

রবিবার রাতে র‍্যাবের ফরিদপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার তারিকুল ইসলাম ঢাকা টাইমসকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ বিকালে গোপন সংবাদের ভিত্তিতে আলফাডাঙ্গা থানাধীন বুরাইচ এলাকায় একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক এক কোটি টাকা মূল্যমানের একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১১৮ দশমিক ৬০ কেজি এবং উচ্চতা প্রায় ৪৯ ইঞ্চি। এ সময় আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ নামের একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের শেখ বাড়ির বাসিন্দা এবং মো. আকবর হোসেন শেখের ছেলে। র‌্যাব জানায়,

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে পাচার করে আসছিল। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও চুরি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে। এছাড়াও তিনি একটি মাদক মামলার সাজাপ্রাপ্ত পরোয়ানাভুক্ত পলাতক আসামি।

র‌্যাব আরও জানায়, উদ্ধারকৃত কষ্টিপাথরের মূর্তিটি শত শত বছরের প্রাচীন প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহন করে, যা দেশের ইতিহাস, ধর্মীয় বিশ্বাস ও শিল্পবোধের গুরুত্বপূর্ণ নিদর্শন। এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণ শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব নয়, বরং এটি জাতির প্রতি একটি নৈতিক দায়।

গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জনপ্রত্যাশা পূরণে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার শেষ হবে: চিফ প্রসিকিউটর
বিশ্বে পোশাক রপ্তানিতে টানা পঞ্চমবার দ্বিতীয় বাংলাদেশ
জুলাই গণঅভ্যুত্থান: ‘ওদের গুলি করো’, শেখ হাসিনার নির্দেশ নিয়ে আল জাজিরার চাঞ্চল্যকর প্রতিবেদন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা