যাত্রাবাড়ীতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৯ জানুয়ারি ২০২৬, ২১:১৭
অ- অ+

রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলায় সাজা ওয়ারেন্টভুক্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। গ্রেপ্তারকৃত আসামির নাম–মোসা. হাজেরা বেগম।

সোমবার রাতে র‍্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) তাপস কর্মকার এ তথ্য জানান।

র‌্যাব জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এবং আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে যাত্রাবাড়ী থানাধীন ঠাটার বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মোসা. হাজেরা বেগমকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাজেরা বেগমের স্বামী মো. রাসেল। তার বাড়ি যাত্রাবাড়ী থানাধীন সিটি পল্লি (নতুন বস্তি) এলাকায়। তিনি ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানার জিআর মামলা নং- ৮৭/১৯-এর আসামি। মামলাটি

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেছে যে, সে দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিল। গ্রেপ্তারের পর তাকে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দুই দফায় টানা চার দিনের ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদের
চীনের সঙ্গে ভূরাজনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক আরও দৃঢ় হবে: মির্জা ফখরুল
সংসদ সদস্য ফখর উদ্দিন বাচ্চুকে শোকজ
খিলগাঁওয়ের তিন যুবদল নেতার বিরুদ্ধে মামলা নিয়ে বিতর্ক, বাদীর বিরুদ্ধে পাল্টা অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা