হবিগঞ্জ-১: অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে রেজা কিবরিয়ার জয়

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:১৯
অ- অ+

হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে বড় ভোটের ব্যবধানে জিতে চমক দেখিয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী ড. রেজা কিবরিয়া।

এ আসনের মোট ১৭৭ কেন্দ্রের প্রাপ্ত ফলাফলে বিএনপির ধানের শীষ প্রতীকে ড. রেজা কিবরিয়া পেয়েছেন অর্ধ লক্ষাধিক ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

ধানের শীষ প্রতীকে ড. রেজা কিবরিয়া পেয়েছেন ১ লাখ ১০ হাজার ৬৬৮ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিশের সিরাজুল ইসলাম (মিরপুরি) রিকশা প্রতীক নিয়ে পেয়েছেন ৪৭ হাজার ৯৬০ ভোট।

এছাড়া ঘোড়া প্রতীকে বিএনপির বিদ্রোহী শেখ সুজিত মিয়া পেয়েছেন ৩৩ হাজার ২৩৮ ভোট।

নবীগঞ্জে একটি পৌরসভা ও ১৩টি ইউপি এবং বাহুবল উপজেলার সাতটিসহ মোট ২০টি ইউনিয়নের সমন্বয়ে গঠিত এই নির্বাচনি এলাকায় মোট ভোটার ৪ লাখ ৬৬ হাজার ৯২১ জন ।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৭৭৩
বৈরী আবহাওয়ায় উপকূলে কোস্ট গার্ডের মাইকিং, সমুদ্রে না যাওয়ার আহ্বান
ডোনাল্ড ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
রাজধানীর আরও ৫০ পয়েন্টে অটোমেটিক ট্রাফিক লাইট দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা