পটুয়াখালী-৪ আসনে বিএনপি প্রার্থী মোশাররফ হোসেনের বড় জয় 

পটুয়াখালী প্রতিনিধি
  প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৩০
অ- অ+

পটুয়াখালী- আসনে বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফলে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী দলটির কেন্দ্রীয় প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর প্রার্থী মোস্তাফিজুর রহমানকে ৫৩ হাজার ৫৫৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী, এবিএম মোশাররফ হোসেন পেয়েছেন লাখ ২৩ হাজার ৩৩৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বী মোস্তাফিজুর রহমান পেয়েছেন ৬৯ হাজার ৭৭৬ ভোট।

অন্যদিকে, ১১ দলীয় নির্বাচনী ঐক্যের শরিক খেলাফত মজলিসের প্রার্থী জহির উদ্দিন আহমেদ (দেয়ালঘড়ি প্রতীক) পেয়েছেন ১৪ হাজার ৬২৫ ভোট।

নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, মোট ১১১টি ভোটকেন্দ্র থেকে ফলাফল সংগ্রহ করে এই বেসরকারি ফল ঘোষণা করা হয়েছে।

বিজয় নিশ্চিত হওয়ার পর এবিএম মোশাররফ হোসেন ভোটারদের উদ্দেশ্যে বলেন, “পটুয়াখালী- আসনের সম্মানিত ভোটারবৃন্দের প্রতি আমি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের আস্থা, ভালোবাসা সমর্থন আমার জন্য বড় দায়িত্ব। ইনশাআল্লাহ, এই বিজয় আপনাদের। আমি আপনাদের সেবায় সর্বদা নিবেদিত থাকব।

ফলাফল প্রকাশের পর কলাপাড়া রাঙ্গাবালীর বিভিন্ন এলাকায় বিএনপি সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উল্লাস দেখা যায়।

এদিকে সংশ্লিষ্ট প্রশাসন জানিয়েছে, সার্বিকভাবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ গণনা কার্যক্রম সম্পন্ন হয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সরকারি সফরে তুরস্ক গমন করলেন সেনাবাহিনী প্রধান
যুদ্ধের মধ্যেই ৫ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইরান
ঢাকায় ২ দিনের সফরে আইএলও মহাপরিচালক গিলবার্ট হোংবো
ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল আজ, মহারণে শেষ হাসি কার?
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা