শিক্ষা সচিব রেহানা পারভীনকে বদলি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২০:১৭
অ- অ+

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীনকে বদলি করা হয়েছে। আজ সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে শিক্ষা মন্ত্রণালয় থেকে তাকে বদলি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব (সংযুক্ত) হিসেবে সংযুক্ত করা হয়েছে।

স্বাধীনতার পর এই প্রথম গত বছরের ১৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শিক্ষা মন্ত্রণালয় বা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে প্রথম নারী সচিবের দায়িত্ব দেন রেহানা পারভীনকে। এর আগে মন্ত্রণালয়ের সাবেক সচিবদের তালিকাতে কোনো নারী কর্মকর্তার ছিল না।

মাইলস্টোন স্কুলে গত ২১ জুলাই বিমান বিধ্বস্তের পর শিক্ষার্থীদের আন্দোলনের জেরে আগের সচিব সিদ্দিক জোবায়েরকে সরিয়ে দেয় সরকার। এখন সেই দায়িত্বে দিয়েছিলেন বিসিএস ১৩তম ব্যাচের কর্মকর্তা রেহেনা পারভীন। এর আগে সচিব পদমর্যাদায় তিনি এনএসডিএর নির্বাহী চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শৈলকুপায় ছোট ভাইয়ের লাঠির আঘাতে বড় ভাই নিহত 
সফিপুরে আনসার একাডেমিতে সিমুলেটর ফায়ারিং রেঞ্জ উদ্বোধন করলেন মহাপরিচালক
গাজীপুরে ইবনে সিনার ওষুধ কারখানায় ভয়াবহ আগুন
আত্রাইয়ে গাঁজাকাণ্ডে ছাত্রদল থেকে বহিষ্কার হলেন শাকিল